ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১০ মে ২০২৬
প্রচ্ছদ » খুলনা » অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারির বিরুদ্ধে

অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারির বিরুদ্ধে


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


 অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারির বিরুদ্ধে

খুলনা: অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী (ভারপ্রাপ্ত) নুরজাহান কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার(১০মে) পাইকগাছা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এ নোটিশ প্রদান করেন। ঘটনার সত্যতা স্বীকার করে এ্যাড. এফ এম এ রাজ্জাক বলেন,পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের বাসিন্দা ও ধামরাইল গাজী পাড়া বাইতুন নূর জামে মসজিদের সভাপতি জাফর আলী গাজীর কাছ থেকে মসজিদের জন্য খুলনা জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে নুরজাহান কাকুলী নগদ ৩ লাখ টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে প্রতিশ্রুত অনুদান দিতে ব্যর্থ হলে পাওনা টাকা পরিশোধের জন্য তিনি নিজ নামীয় সোনালী ব্যাংক পিএলসি, সার ইকবাল রোড শাখা, খুলনার একটি চেক প্রদান করেন। তবে গত ৭ মে ২০২৬ তারিখে চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবটিতে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে ফেরত দেয়।

অত:পর তিনি নুর জাহান কাকুলির স্মরনাপন্ন হয়ে বিষয়টি বলেন। তবে নুর জাহান কাকুলি ভুক্তভোগির কথায় কর্নপাত করেনি। তাই তিনি নিরুপায় হয়ে আইনজীবির স্মরনাপন্ন হন এবং আইনজীবী এফ এম এ রাজ্জাক নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ৩ লাখ টাকা পাওনাদার মোঃ জাফর আলী কে পরিশোধ করে চেক ফেরত নিতে নুর জাহান কাকুলি কে আইনি নোটিশ দিয়েছেন। অন্যথায় নুর জাহান কাকুলির বিরুদ্ধে আদালতে মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩১   ১৪১ বার পঠিত  |