ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১১ মে ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬


ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার পাম্প হাউজ সংলগ্ন পুরাতন ফেরি ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাম্প হাউজ এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

অভিযান চলাকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪ ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এবং জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৬   ৬৩ বার পঠিত  |