ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১১ মে ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধ বালু উত্তোলন ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধ বালু উত্তোলন ইজারাদারকে লাখ টাকা জরিমানা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬


 পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধ বালু উত্তোলন ইজারাদারকে লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁও: পীরগঞ্জে কোষারাণীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর নির্ধারিত সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ মে) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইজারাদার মোশারফ হোসেন বালু মহালের নির্ধারিত স্থানের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে নদীভাঙন, ফসলি জমি ও বসতবাড়ির ক্ষতির আশঙ্কার পাশাপাশি পরিবেশ ও সরকারি সম্পদের ঝুঁকি তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ (সংশোধিত ২০১১) অনুযায়ী সংশ্লিষ্ট ইজারাদার মোশারফকে ১ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:৪১   ১০৫ বার পঠিত  |