ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১১ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে আব্দুল্লাহ অ্যাগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও সিলগালা

কালীগঞ্জে আব্দুল্লাহ অ্যাগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও সিলগালা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬


 কালীগঞ্জে আব্দুল্লাহ অ্যাগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও সিলগালা
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় আব্দুল্লাহ অ্যাগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের একটি কারখানায় ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক ও পূর্বাচল সিপিসি-৩, র‌্যাব-১। রোববার (১০ মে) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। কারখানাটিতে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই বেভারেজ পণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ বেভারেজ পণ্য জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিএসটিআই-এর অনুমোদন না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে আবদুল্লাহ্ এগ্রো ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ এবং ভেজাল সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ ছিল গাজীপুর জেলা প্রশাসনের নিকট। সেই অভিযোগের ভিত্তিতে রোববার (১০ মে) মধ্যরাতে গাজীপুর জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এর নেতৃত্বে পূর্বাচল সিপিসি-৩, র‌্যাব-১ এর মেজর রবিউল আলম, স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় বিপুল পরিমাণ বেভারেজ পণ্য ও উৎপাদন উপকরণ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জেলা স্যানেটারী ইন্সপেক্টর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো. খাদেমুল ইসলাম।
গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল বলেন, আব্দুল্লাহ অ্যাগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেড প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:৪৮   ৩৫ বার পঠিত  |