ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চুরি

সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চুরি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চুরি

পাবনা:  সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ফ্যান, মাইক সেট ও দান বক্সের নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে ।উপজেলার হাটখালি ইউনিয়নের এক নং ওয়ার্ডের পূর্বপাড়া মাইশাখোলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সোমবার রাতে এশার নামাজের পর মসজিদ তালাবন্ধ করে মুসল্লিরা চলে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চারটি ফ্যান,একটি মাইকসেট ও দান বক্স ভেঙে সেখানে রক্ষিত টাকা চুরি করে নিয়ে যায়।

পরে মঙ্গলবার ফজরের আজান দিতে গিয়ে বিষয়টি টের মুয়াজ্জিন খাজা মোল্লা ।মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাছেদ জানান, চুরির বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এদিকে মসজিদে চুরির এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর মঙ্গলবার জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মসজিদের চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:২১:৫৪   ৩২ বার পঠিত  |