![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় জুনিয়র ও অস্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো.জালালুর রহমান। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মু.আনোয়ার আযিম ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (বহিস্কৃত) আখতার হোসেন নিজাম মীরবহর প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৪০:৩১ ৩৯ বার পঠিত | ● কাঁঠালিয়া ● বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ● সংবর্ধনা