ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জে আন্তর্র্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী

হবিগঞ্জে আন্তর্র্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 হবিগঞ্জে আন্তর্র্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী

হবিগঞ্জ : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২মে) সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা.মোহাম্মদ আমিনুুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রতœদ্বীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডা.ফাইকা রহমান। সভায় বক্তারা বলেন, রোগীর সেবায় নার্সদের অবদান অনস্বীকার্য। মানবিকতা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে নার্সরা স্বাস্থ্যসেবাকে আরও মানবিক করে তুলছেন। তারা ২৪ ঘণ্টা রোগীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যা সমাজে বিশেষভাবে প্রশংসার দাবিদার।
বক্তারা আরও বলেন,বর্তমান সময়ে নার্সদের প্র্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি। এতে স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ উন্নত সেবা পাবে। অনুষ্ঠানে বিভিন্ন নার্স তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রোগীর সুস্থতা ও হাসিমুখই তাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সেবার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা সভায় সিনিয়র স্টাফ নার্স ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

এন, আর

বাংলাদেশ সময়: ২২:০০:৪৯   ৩৮ বার পঠিত  |