ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় ক্যাব’র নতুন কমিটির পরিচিতি সভা

আলফাডাঙ্গায় ক্যাব’র নতুন কমিটির পরিচিতি সভা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


আলফাডাঙ্গায় ক্যাব’র নতুন কমিটির পরিচিতি সভা
ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি ও জেলা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে ক্যাব আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলফাডাঙ্গা প্রেসক্লাব স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা ক্যাবের সভাপতি মো: সেকেন্দার শেখের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্যাবের সাধারণ সম্পাদক মোহমদ আবুল বাশার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ।

এ সময় উপস্থিতি ছিলেন ফরিদপুর জেলা সুজনের সভাপতি লিয়াকত হোসেন কামাল,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,ক্যাবের ফরিদপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মো: আমিনুর ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার নাগ, কোষাধ্যক্ষ রবিউল হাচান রাজিব,নির্বাহী সদস্য মো: আব্দুর আহাদ, ক্যাব আলফাডাঙ্গা শাখার
সহ-সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, ক্যাব সহ- সভাপতি কামরুল হক ভূঁইয়া ও তামিম আহমেদ মিলন,যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: শাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সাংবাদিক মো: কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক আজিজুর রহমান দুলাল,সাংবাদিক তাইজুল ইসলাম টিটন, সাংবাদিক মো: এনামুল হক রুবেল, সাংবাদিক মো: আবু বক্কর বাধন, ওহিদুর রহমান ভূইয়া রাজিব, সাংবাদিক হাফেজ মো: ফেরদৌস খান ও মো: হাসমত শেখ প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৬:০২   ২২ বার পঠিত  |