ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পীরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 পীরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও: বর্তমান সরকারের মিশন ও ভীষণ বাস্তবায়নের লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পরিষদের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক সাথে রফিকুল হক।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারে সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ জাহিদুর রহমান জাহিদ, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা জামায়াত আমীর বাবুল আহম্মেদ, সেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, বিএনপি জেলা কমিটির সদস্য নাহিদ পারভীন রিপা প্রমূখ। এ সময় উপজেলা পরিষদের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:২৯   ৩৩ বার পঠিত  |