![]()
ঢাকা: দোহার উপজেলার কাটাখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুবাই প্রবাসী সেলিমের পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।এদিকে একই সময়ে দোহার উপজেলায় খাল খনন কাজের চলমান প্রকল্পের পরিদর্শন করেন ঢাকা-১(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এসময়ে তিনি বলেন,প্রধানমন্ত্রী এ খাল পরিদর্শনে আসতে পারেন। তাই দ্রুত এই খাল খননের কাজ সম্পন্ন করতে হবে।এছাড়াও খাল খননে অনিয়ম যাতে না হয় সে বিষয়ে তাগিদ দেন।
এর আগেশুক্রবার বিকেলে কাটাখালী এলাকায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর হারানো পরিবারটি খোঁজ নিতে পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়ে তিনি ওই পরিবারের খোঁজখবর নেন । ক্ষতিগ্রস্থ সেলিমের স্ত্রী জুথি বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় পরিবারের সদস্যরা ঢাকা-১ আসনের সংসদ সদস্যহকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লে তাঁদের সান্ত্বনা দেন আশফাক।
খন্দকার আবু আশফাক বলেন, আপাতত নগদ অর্থ দিয়ে পরিবারটি যাতে চলতে পারে। পরবর্তিতে সরকারিভাবে ও ব্যরক্তিগত ভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একটি মাত্র বসত ঘর পুড়ে গেলে পরিবারটি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য গত বুধবার গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে এ পরিবারটি নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ নিত্যক প্রয়োজনীয় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
এরপর তিনি দোহারের নয়ানগর ইমামনগর খাল ও বালুঘাটা পালামগঞ্জ বাজার খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শন করে ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করার আহবান জানান। প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ চলছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৫:১৬ ৯১ বার পঠিত | ● এমপি ● খন্দকার আবু আশফাক ● দোহার