![]()
পাবনা: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামের কৃতি সন্তান এ, এস,এম রেজোওয়ান খোকন ।‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. কামাল হোসেন ও সদস্য সচিব মো. মাজহারুল আলম মিথুন সাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন।দীর্ঘদিন ধরে এস,এম রেজোওয়ান খোকন বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তিনি তাঁর দায়িত্ব পালন করে আসছেন।
তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তাঁর যোগ্যতা, দক্ষতা, মেধা, সততা ও ন্যায় পরায়ণতা দিয়ে সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। জীবদ্দশায় বিএনপির দুঃসময়ের রাজপথ কাঁপানো ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন খোকন ।এক প্রতিক্রিয়ায় খোকন তাঁর দায়িত্ব পালনে সংগঠনটির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
পাশাপাশি বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, গনতান্ত্রিক ও দেশপ্রেম, নীতি নৈতিকতা মূল্যবোধ সততা সমুন্নত রেখে নারী শিক্ষা, এতিমদের পুর্নবাসন, মুক্তিযুদ্ধ ও সকল গনতান্ত্রিক আন্দোলন, স্মরনীয় ও বরনীয় করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এবং সর্বস্তরের জনহিতকর কাজ এই সংগঠনের মাধ্যমে পরিচালনা করতে চান।তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতি সংরক্ষণ ও তাঁর রাজনৈতিক অবদান নতুন ও আগামি প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৫১:১২ ৩৬ বার পঠিত | ● জিয়া স্মৃতি সংসদ ● বেগম খালেদা ● সুজানগর