ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৮ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

ঢাকা: নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খোন্দকার আবু আশফাক বলেন, “কৃষক দেশের প্রাণ। কৃষকদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে সরকার তাদের পাশে রয়েছে। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা সরাসরি লাভবান হবেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। কৃষকদের কষ্ট ও পরিশ্রমের যথাযথ মূল্য দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহের মাধ্যমে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য মজুদ শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এতে কৃষকরা উপকৃত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৪:১৮   ২০ বার পঠিত  |