ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৮ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান

টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
ফরিদপুর: সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান টানা দ্বিতীয়বারের মতো ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাবলুর রহমান খান সালথা থানার অভিযোগ অনুসন্ধান, মাদক জব্দ, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।

এ অর্জনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি বাবলুর রহমান খানকে অভিনন্দন জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় ওসি মো. বাবলুর রহমান খান বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি জনগণের সেবায় নিজেকে আরও নিয়োজিত রাখব এবং পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।

উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:১৮   ২২ বার পঠিত  |