![]()
কুড়িগ্রাম: উলিপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ভূমি সেবা উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) এস, এম, মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ, টি, এম, আরিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কুমার ঘোষ, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা বিধান চন্দ্র বর্মন, মাসুদ রানা সরকার, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, মহসীন আলী, এরশাদুল হাবীব নয়ন, উলিপুর প্রেসক্লাবের সহ সভাপতি সহিদুল আলম বাবুল প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৫:৫১ ১৫ বার পঠিত | ● উলিপুর ● ভূমি ● সেবা মেলা