ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২০ মে ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


বোয়ালখালী,(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


 বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্রগ্রাম: বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বোয়ালখালীর পূর্ব কালুরঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষে ঢালাই মেশিন গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন আনোয়ার। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় আনোয়ার হোসেনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:০৯   ৪ বার পঠিত  |