ঢাকা    শনিবার, ২৩ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস উদ্বোধন

ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস উদ্বোধন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬


 ভূঞাপুর-ঢাকা রুটে বিআরটিসি এসি বাস উদ্বোধন

টাঙ্গাইল: ভূঞাপুর হয়ে গোপালপুর উপজেলার নলিন বাজার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ পর্যন্ত বিআরটিসি এসি বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার (২২ মে) বেলা ১১ টায় নলিন বাজারে অনুষ্ঠিত হয়।

বিআরটিসি এসি বাস উদ্বোধন করেন, টাঙ্গাইল-২, ভূঞাপুর- গোপালপুরের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সম্পাদক লুৎফর রহমান গিয়াস ও গোপালপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বাসটি ভোর ৫ টায় নলিন বাজার থেকে ভূঞাপুর হয়ে যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাস ঢাক মেডিক্যাল কলেজ পর্যন্ত যাবে আবার বিকেল ৬ টায় মেডিক্যাল কলেজ থেকে নলিনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। জন প্রতি ৩৫০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:০২   ১৫ বার পঠিত  |