ঢাকা    রবিবার, ২৪ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৩ মে ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় যুবক আটক

দোহারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় যুবক আটক


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬


দোহারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় যুবক আটক
ঢাকা: দোহারের দক্ষিণ শিলাকোঠা এলাকায় মাদ্রাসার  শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় একই এলাকার বিল্লাল হুসাইন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার দুপুরে এঘটনা ঘটে। গ্রেফতারকৃত বিল্লাল দক্ষিণ শিলাকোঠা এলাকার মো.লতিফের ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বিল্লাল হোসেনের বাবা মো. লতিফ ও ভাই ইসলামকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার বিল্লালের বাড়ি দক্ষিণ শিলাকোঠা এলাকায়।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাইরে গোসল করতে আসে শিশুটি।পরে প্রতিবেশী বিল্লাল তাকে পুকুরপাড়ে গোসলের কথা বলে ডেকে নিয়ে প্রথমে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়।একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বিল্লাল।

এসময়ে শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে বিল্লাল দৌড়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক চর মাহমুদপুর ফাড়ি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময়ে উত্তেজিত জনতা অভিযুক্ত বিল্লালের বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিল্লাল হোসেনের বাবা মো. লতিফ ও ভাই ইসলামকে পুলিশি হেফাজতে আনেন।

পুলিশের উপ-পরিদর্শক ও মাহমুদপুর ফাঁড়ির ইনচার্জ জুবাইদুল হক জানান, খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, শিশু নির্যাতনের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:২৯   ১৬ বার পঠিত  |