![]()
ঝালকাঠি: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার উদ্ধোধন করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া এবং উপজেলা অডিটরিয়ামে সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগীতার উদ্ধোধন করেন সহকারি কমিশনার (ভুমি) সুমি রানী বল। উপজেলা শিক্ষা অফিসার কে,এম জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো.জালালুর রহমান আকন।
উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ণ অফিসার কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক শুপারভাইজার মো.আমিনুল ইসলাম, ইউআরসি ইন্সটেক্টর আকবর হোসেন, সহকারি শিক্ষা অফিসার কিংফয়সাল ,সহকারি শিক্ষা অফিসার মো.আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের অফিসারসহ প্রধান শিক্ষকগণ।
বিকেলে সভাশেষে শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:০১:৩২ ১৪ বার পঠিত | ● কাঁঠালিয়া ● প্রতিযোগীতা ● শিক্ষা পদক
----