ঢাকা    বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৭ মে ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নদীর তীরে ঘুরতে গিয়ে কৃষক পেল ২০ কেজি ওজনের কোরাল মাছ

হাতিয়ায় নদীর তীরে ঘুরতে গিয়ে কৃষক পেল ২০ কেজি ওজনের কোরাল মাছ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬


 হাতিয়ায় নদীর তীরে ঘুরতে গিয়ে কৃষক পেল ২০ কেজি ওজনের কোরাল মাছ

নোয়াখালী: হাতিয়া উপজেলার চর বগুলা গ্রামে নদীর তীরে ঘুরতে গিয়ে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ পেল নাজিম উদ্দিন নামের এক কৃষক। সোমবার সন্ধ্যায় চরকিং ইউনিয়নর চরবগুলা গ্রামের পাশে মেঘনা নদীতে এই মাছটি পাওয়া যায়। কৃষক নাজিম উদ্দিন একই এলাকার আবুল কাশেমের ছেলে।
কৃষক নাজিম উদ্দিন জানান, সন্ধ্যার একটু পরে সে বাড়ির পাশে নদীর তীরে হাটাহাটি করছিল। এসময় হাতে থাকা লাইটের আলোতে নদীর পাশে খালের মধ্যে সামান্য পানিতে মাছটি পড়ে থাকতে দেখে| পরে দ্রুত এটিকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসে।
পরে স্থানীয়দের অনুরোধে মাছটিকে চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকানে নিয়ে আসে। উক্ত কোরাল মাছটি দেখেতে দোকানে অনেক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয় বাসিন্ধা ফরিদ উদ্দিন জানায়, রাত হয়ে যাওয়ায় এই মাছ বাজারে নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন মিলে ২০ কেজি ওজনের মাছটি ৬শ টাকা কেজি মূল্যে কিনে নেয়। পরে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪১:৩১   ১৩ বার পঠিত  |      

----