![]()
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার ২ মাদককারবারীকে শনিবার (২৯ মে) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। এসময়ে উপস্থিত হলেন, ভূঞাপুর থানার উপপরিদর্শক মো. ইমারত আলী।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রায়ের বাশালিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. রিপন এবং আব্দুল বাছেদের ছেলে মো. ইসমাইল হোসেন। তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুব হাসান বলেন, এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১০:৩৬ ১০১ বার পঠিত | ● কারাদণ্ড ● ভূঞাপুর ● মাদককারবারীর