ঢাকা    রবিবার, ৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৬ জুন ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা, বিএনপি নেতাদের সমোঝতা

নবীগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা, বিএনপি নেতাদের সমোঝতা


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


 নবীগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা, বিএনপি নেতাদের সমোঝতা

হবিগঞ্জ: দুই নেতার দ্বন্দ্বের জের ধরে শনিবার রাতে নবীগঞ্জের ছাত্রদল নেতা শাকিলের উপর হামলা হয়েছে। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিএনপির উপজেলা শাখার দুই নেতার মধ্যেস্থতায় বিষয়টি আপোষে মীমাংসা করা হয়েছে। বিষয় সমাধান করে আবার দুই পক্ষ লাইভ করেছেন।
জানাগেছে, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ছাত্রদল নেতা জিলু মিয়ার সাথে নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমদের বিরোধ চলে আসছিল গত ২০২৪ সাল থেকে। গতকাল আউশকান্দি ফুলকলিতে ছাত্রনেতা শাকিল আসলে এসময় ছাত্রনেতা জিলুর সাথে দুইজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শাকিলের উপর হামলা করা হয়। হামলার ভিডিওটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এঘটনাটি নিয়ে তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুন্ম আহবায়ক অলিউর রহমান অলি ও আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা আলী মধ্যেস্থতায় এক সালিশি সভা বসে।

ওই সালিশি সভায় আলোচনা করে উভয় পক্ষকে তাৎক্ষনিকভাবে মিলিয়ে দেয়া হয়। পরে একটি ফেসবুক লাইভে নবীগঞ্জ উপজেলা যুবদলের যুন্ম আহবায়ক শাহিন তালুকদার বলেন, দুইজনের মধ্যে ২৪ সাল থেকে বিরোধ চলছিল, এর জের ধরেই হামলা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুন্ম আহবায়ক অলিউর রহমান অলি ও আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা আলী মধ্যেস্থতায় বিষয়টি সমাধান করা হয়েছে। পরে লাইভে বক্তব্য রাখেন ছাত্রনেতা শাকিল আহমদ ও জিলু আহমদ দুইজনেই ভুল বুঝাুঝি সমাধান হয়েছে বরৈ জানান। এদিকে মারামারির লাইভে শোনা যায়, শাকিল এক নারীকে এসএমএস করার জন্য প্রতিপক্ষের লোকজন হামলা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৯   ৮ বার পঠিত  |      

----