ঢাকা    রবিবার, ৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৬ জুন ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আম খাওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আম খাওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


 আম খাওয়ার প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুর: বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ । অভিযুক্ত ধর্ষকের নাম ফয়জুল্লাহ মোল্যা (৩২)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে এবং তিন সন্তানের জনক।

জানা যায়, শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফায়জুল্লাহর প্রতিবেশী বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে দরজা আটকিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকার শুনে ফয়জুলের ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করে তার চাচি। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ফয়জুল। পরে স্থানীয়রা তাকে আটক করে একটি বাড়িতে আটক রাখে।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বুদ্ধি-প্রতিবন্ধী মেয়েটির পিতা স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ও মা বিভিন্ন বাড়িতে কাজ করে। এ সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল ফয়জুল। তার স্ত্রী সম্প্রতি বেড়াতে গেলে শুক্রবার দুপুরে মেয়েটিকে একা পেয়ে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় সে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক ও ভুক্তভোগীকে নিজেদের হেফাজতে নেয়।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে ও ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নেয়া হয়েছে। শনিবার সকালে তার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টেপ সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৯:০১   ১৬ বার পঠিত  |         

----