ঢাকা    মঙ্গলবার, ৯ জুন ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৮ জুন ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর সেই নারুই গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নবীনগর সেই নারুই গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


নবীনগর সেই নারুই গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা গ্রামে মাদক প্রতিরোধের লক্ষে মাদক ব্যবসার অভিযোগে সালিস বৈঠকে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে প্রকাশ্যে দিনে দুপুরে নির্যাতনের ঘটনার রেশ ধরেই গতকাল সোমবার (০৮/০৬) মাদক সরবরাহ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, এলাকার মাদক ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছেন মাদক গডফাদার একাধিক মামলার আসামী এস আই আশরাফুল ইসলাম সেলিম । তার নেতৃত্বে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই মাদকের গ্রাসে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তারা অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার ও ফাঁসির দাবি জানান।

বক্তারা আরো বলেন, সেলিম পুলিশের বিরুদ্ধে ৫ আগস্টের হত্যা মামলা সহ চারটি হত্যা মামলা রয়েছে। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করছে না। মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর ভূমিকা, নিয়মিত অভিযান এবং কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

আশরাফুল ইসলাম সেলিম লক্ষ্মীপুর থানায় ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত আছেন।তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। এবং এলাকার বিশিষ্ট শিল্পপতি ঢাকা স্পাইডার গ্রুপের মালিক রিপন মুন্সী এলাকার সকল অপকর্মের গডফাদার বলে তিনি দাবি করেন।

বক্তব্য রাখেন, উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম সফু, বখতিয়ার আহমেদ মহসিন, জাকির মেম্বার, হানিফ নাম্বার, মহসিন মাস্টার, সামীর, সজীবসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ব্যাপারে লক্ষ্মীপুর থানার এস আই( ডিএসবি) আশরাফুল ইসলাম সেলিম বলেন,ভাই আল্লাহ সাক্ষী, আজকে যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেই রিপন মুন্সি ও তার বাহিনীর ভয়ে ছয় বছর যাবত আমি বাড়িতে যাই না। রিপন মুন্সি দীর্ঘদিন যাবত এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তার এবং তার বাহিনীর বিভিন্ন অপকর্ম ও অন্যের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমি তার শত্রুতে পরিণত হয়েছি। আমি সরকারি চাকরি করি। আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত আছি। গ্রামের কোন কিছুর সাথে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে শিল্পপতি স্পাইডার গ্রুপের মালিক রিপন মুন্সি বলেন,ভাই আমি এগুলির মধ্যে নাই, এ গ্রাম নিয়ে এখন আমি আর ভাবি না, এই গ্রাম আমাকে ধ্বংস করেছে।আজকে যে মানববন্ধন হয়েছে এটা আমি জানিও না, কার বিরুদ্ধে হচ্ছে তাও জানিনা। আমার বিরুদ্ধে যে কেউ কথা বলতেই পারে,কেউ বল্লেইতো আমি দোষী না।আমি আমার ব্যবসার কাজের ফাঁকে গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে তৈরি করার লক্ষ্যে সমাজ সেবকের কাজ করতাম। আমার শত্রু থাকতেই পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৫:১৫   ২৬ বার পঠিত  |         

----