ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১০ জুন ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি আল ফাহাদ

ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি আল ফাহাদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬


ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি আল ফাহাদ
ফরিদপুর: দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই পেশাগত দক্ষতা ও কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ।

মঙ্গলবার (৯ জুন) ফরিদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মুহম্মদ আল ফাহাদ নগরকান্দা-সালথা সার্কেলের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এসব কর্মকাণ্ডের মূল্যায়নেই তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় মুহম্মদ আল ফাহাদ বলেন, নগরকান্দা-সালথা সার্কেলের দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। দাঙ্গাপ্রবণ নগরকান্দা-সালথা সার্কেলে আইনশৃঙ্খলা রক্ষা করা যেমন চ্যালেঞ্জিং, তেমনি দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি এক অনন্য অভিজ্ঞতা। পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্ব আমাকে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করেছে। এই অর্জন শুধু আমার একার নয়; নগরকান্দা ও সালথা থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি এই স্বীকৃতি আমার সার্কেলের প্রতিটি অফিসার ও ফোর্সকে উৎসর্গ করছি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৫৮   ৫ বার পঠিত  |      

----