ঢাকা    রবিবার, ১৪ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, দুই জন গ্রেপ্তার

আড়াইহাজারে সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, দুই জন গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


আড়াইহাজারে সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, দুই জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে পিতা পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন মামলা দায়েরের বিষয়টি সমকালকে নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ধর্ষক সিয়াম হোসেন, বাড়ির মালিক শরীফ ভূইয়া ও তার ছেলে শান্ত ভূইয়া নাম উল্লেখ করে ধর্ষিতা পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় শরীফ ভূইয়ার বাড়িতে ধর্ষিতার পরিবার ভাড়া থাকে। শুক্রবার দুপুরে শিশুটি ভাড়া বাসার ওয়াশরুম যায়। কিছুক্ষণ পর ওয়াশ রুম থেকে বের হওয়ার সময় অপর ভাড়াটিয়া কামাল হোসেনের পুত্র সিয়াম মিয়া (২৪) তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি কান্না করতে করতে তার মার কাছে আসে। শিশুর শরীরে নির্যাতনে চিহ্ন দেখতে পেয়ে শিশুর কাছ থেকে লম্পট সিয়ামের কথা জানতে পারে। এসময় সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির মালিক শরিফ ভূইয়া ও তার ছেলে শান্ত সিয়ামকে তাদের ঘরে আটক করে রাখে। এ ঘটনা জানাজানি হলে আশপাশের লোকজন বিক্ষুব্দ হয়ে উঠলে বাড়ির মালিক শরিফ ভূইয়া ও তার ছেলে শান্ত ধর্ষক সিয়ামকে পালিয়ে যেতে সাহায্য করে। পরে আশপাশের লোকজন বিক্ষোভ করে এবং বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, এ ঘটনা বাড়ির মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষক সিয়ামকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩০   ৬ বার পঠিত  |         

----