ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৪ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটকপিরোজপুর: মঠবাড়িয়ায় পুলিশের সফল অভিযানে ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার গুলিশাখালি গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে মঞ্জু এবং একই গ্রামের ইস্কান্দার হাওলাদারের ছেলে শিপনকে আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ।

রোববার (১৪ জুন) দুপুরে মঠবাড়িয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেড়াতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে আগত বিএম লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ওসি রবিউল ইসলাম জানান, আটককৃত দুই ব্যক্তি দক্ষিণাঞ্চলের মাদক ব্যবসার অন্যতম সক্রিয় ডিলার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। রোববার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের এ অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওসি রবিউল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৩   ৮ বার পঠিত  |         

----