ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৪ জুন ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ মমিনুল ওরফে সওদাগর গ্রেফতার

ভেড়ামারায় অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ মমিনুল ওরফে সওদাগর গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


ভেড়ামারায় অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ মমিনুল ওরফে সওদাগর গ্রেফতার

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় বিপুল পরিমাণ গুলিসহ এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তির নাম মমিনুল হক ওরফে সওদাগর। তিনি রায়টা পাথরঘাটা এলাকার মোঃ ইনার আলী মন্ডলের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সওদাগরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা জানান, পদ্মা নদী তীরবর্তী রায়টা পাথরঘাটা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই অপরাধী চক্রের তৎপরতা দেখা যায়। এই গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।

‎বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুর রহমান জানান, অস্ত্র ও গুলি সহ একজনকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৫   ৭ বার পঠিত  |            

----