ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


 ফুলপুরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহ: কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ময়মনসিংহ ফুলপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত তিন দিনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, বুধবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন

পুলিশ সূত্র জানায়,সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ফুলপুর পৌরসভার সাবেক কাউন্সিলর পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন,রূপসি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঙ্গুর ফকির,রহিমগঞ্জ ইউনিয়ন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, মোঃ রামিম,পৌরসভার গোদারিয়া এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রাতুল হাসান,

গ্রেফতারকৃত ৯ জনের মধ্যে ৪ জন বালিয়া ইউনিয়নের তারা হলো বেলটিয়া বালিয়া গ্রামের মোটরসাইকেল চালক কথিত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হুমায়ুন কবির, যুবলীগ কর্মী নলচাপড়া গ্রামের আশরাফুল ইসলাম,নারায়নপট্টি গ্রামের টুটুল,বড়ইকান্দি এলাকার সামিউল খান,রূপসি ইউনিয়নের ঘুমগাঁও এলাকা থেকে যুবলীগ কর্মী সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ,গ্রেফতারের পর তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৪   ৪ বার পঠিত  |