ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৯ জুন ২০২৬


 পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালী: কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় সোমবার,২৯ জুন বেলা ১১টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

শুধু গ্রাহকই নয় ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার অ্যাকাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়ে গেছে রিয়াদ।

ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, টাকা গ্রহণের পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে সার্ভারে সমস্যা বলে তিনি এড়িয়ে যান। পরে তার আত্মসাতের বিষয়টি এজেন্ট ও গ্রাহকদের নজরে এলে সে গা ঢাকা দেয়। লামিয়া নামের এক গ্রাহক বলেন, আমি সর্বস্বান্ত হয়ে গেলাম। আমার সব টাকা নিয়ে পালিয়েছে।

ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৫১   ৮৯ বার পঠিত  |