![]()
নোয়াখালী : সরকারি জমি বন্দোবস্তের দাবি, যাতায়ত ব্যবস্থা উন্নতি করন, ভূমিহীনদের নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি স্থাপন, স্বাস্থ্য সেবা নিশ্চিন্তে ক্লিনিক প্রতিষ্ঠা ও ঝড়ঝলোচ্ছ্বাসের সময় নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্র করা সহ বিভিন্ন দাবিতে নোয়াখালীর হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ চরগাসিয়ায় ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বারো আউলিয়া বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, হরনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান, হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও ভূমিহীন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত ২০১৩ সাল থেকে চরগাসিয়ায় বসবাস করে আসছে কয়েক হাজার পরিবার। বর্তমানে এ চরে প্রায় ২৫ হাজার লোক বসবাস করছে। দীর্ঘ ১৩ বছরেও তাদের বসবাসের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেনি সরকার। তাদের বসবাসরত ও দখলকৃত ভূমি গুলো নিজেদের নামে বন্দোবস্ত না থাকায় বিভিন্ন সময় বহিরাগত দস্যু ও প্রভাবশালীদের দ্বারা হয়রানির শিকার হতে হয়।
বসবাসরত ভূমিহীনদের ভয়-ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে অভিযোগ দেওয়ার মত
এই চরে কোন পুলিশ ফাঁড়িও নেই। চরটিতে কোন স্বাস্থ্য কমপ্লেক্স বা ক্লিনিক না থাকায় প্রতিবছর বাড়ছে শিশু ও মাতৃ মৃত্যু।
ভূমিহীনরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি গুলো বাস্তবায়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫২:৫২ ৮ বার পঠিত | ● বিক্ষোভ ● ভূমিহীন ● হাতিয়া