ঢাকা    বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

নীলফামারী: ডিমলায় মাছ ধরার জন্য পুকুরের পানি সেঁচতে গিয়ে শাকিব ইসলাম (২৩) নামে এক কলেজ ছাত্রের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বুধবার (১লা জুলাই) সকাল ১১টায় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া বড়জুম্মা গ্রামের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আইজুল ইসলামের পুত্র।

এলাকাবাসী সুত্রে জানা যায়, মাছ ধরার জন্য পুকুরের পানি সেঁচতে গিয়ে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে পরিবারের লোকেরাসহ স্থানীয়রা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয় ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪১   ২২ বার পঠিত  |