ঢাকা    বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দুই বেসরকারি ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা

দোহারে দুই বেসরকারি ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


দোহারে দুই বেসরকারি ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা
ঢাকা:দোহার উপজেলায় দুই বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ট্রেড লাইসেন্স ও অনুমতিপত্র না রাখার অপরাধে দুই বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি জনসেবা ক্লিনিক ও সমাধান ডায়াগনষ্টিক সেন্টার।
বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার পাশে গড়ে উঠা জনসেবা ক্লিনিক ও সমাধান ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.তাসফিক সিবগাত ঊল্লাহ।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.তাসফিক সিবগাত ঊল্লাহ জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা ও প্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গড়ে উঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে দুই প্রতিষ্ঠানের নিয়মিত ট্রেড লাইসেন্স ও অনুমতিপত্র সাথে না রাখায় উভয়কেই ১০ হাজার টাকা করে অর্থদন্ড এবং কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রাকিবুর হাসান জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা ও প্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গড়ে উঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।দালালমুক্ত স্বাস্থ্যসেবা গড়তে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী করেন।
মোবাইল কোর্টে সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ টহল টীম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৪৯   ১৯ বার পঠিত  |