ঢাকা    শনিবার, ৪ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


 সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ফরিদপুর: সালথা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচ। “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল- মাদক ছেড়ে যুবক মাঠে চল” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি মাঠজুড়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

সোমবার (২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উদ্যোগে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

দিনের খেলায় মুখোমুখি হয় গোপালিয়া (আলামিন) ফুটবল একাদশ ও চান্দাখোলা ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় গোপালিয়া (আলামিন) ফুটবল একাদশ।

ডা. মো. কাওসার আলীর সভাপতিত্বে ম্যাচের উদ্বোধন করেন সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ছরোয়ার হোসেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সামসুল আলম।

উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ ছরোয়ার হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাঠমুখী করতে পারলে তারা মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সামসুল আলম বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিশোর-কিশোরীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

খেলা উপভোগ করতে সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। তাঁদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক, তারা মিয়া মাতুব্বর, মো. জালাল মেম্বার, সাব্বির মাতুব্বর, মো. রফিকুল ইসলাম শিকদার, লিয়াকত হোসেন, ফজলু মাতুব্বর, মো. জাকির হোসেন, মো. মোশারেফ মাতুব্বর, তুরাব মৃধা, আরিফুল ইসলাম, রকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. মেহেদী হাসান। সহকারী রেফারি ছিলেন তারিকুল ইসলাম ও আশিক হাসান। যৌথভাবে ধারাভাষ্য প্রদান করেন আরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৬:০৬   ৬ বার পঠিত  |