ঢাকা    শনিবার, ৪ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে সংবর্ধনা

নাজিরপুরে সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে সংবর্ধনা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


 নাজিরপুরে সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে সংবর্ধনা

পিরোজপুর: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন এর আগমন উপলক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) বিকেলে উপজেলা টাইম টাওয়ারে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবদলের সদস্য সচিব রিয়াজ ফরাজী সঞ্চালনায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সদস্য মো. মুজিবর রহমান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে নারী এমপি সুলতানা জেসমিন পিরোজপুরে আওয়ামী লীগ সরকারের দূর্ণীতির কথা তুলে ধরেন। এসময় তিনি পিরোজপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল সিকদার, জেলা ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক তানজীদ রশিদ বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি রেহান রাজু, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমূখ।

বাংলাদেশ সময়: ০:১৮:২৩   ৫ বার পঠিত  |