ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


 সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাবনা: সুজানগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহজালাল রহমাতুল্লাহ একাডেমী থেকে বৃত্তিপ্রাপ্ত ২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশরাফ আলী সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শ্রী জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, সরকারী শিক্ষক আব্দুল বারী, দুলাল উদ্দিন, জয়নুল আবেদীন, সিরাজুম মনিরা,মরিয়ম ফেরদৌসী,শামসুন্নাহার ও সেকেন্দার আলী প্রমূখ। উল্লেখ্য, গত ২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় ঐতিহ্যবাহী সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহজালাল রহমাতুল্লাহ একাডেমী থেকে সর্বমোট ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন ।

এর মধ্যে ১৬ ট্যানেলপুলে বৃত্তি লাভসহ প্রথম ও তৃতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:০৩   ১২ বার পঠিত  |