ঢাকা    বুধবার, ৮ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

দুমকিতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


দুমকিতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

পটুয়াখালী: দুমকিতে ৬৬ কেজি গাঁজা সহ একটি পিকআপ জব্দ করেছে পটুয়াখালী র‍্যাব - ৮ এর সদস্যরা। ৭ জুলাই ভোররাতে দুমকী উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রীজের উপর থেকে গাঁজাসহ পিকআপটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

র‍্যাব ও দুমকি পুলিশ সূত্রে জানাগেছে, পটুয়াখালী র‍্যাব - ৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করলে গাঁজাবাহী পিকআপটি উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রীজের উপর পিকআপটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। র‍্যাব ও পুলিশ পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে দুমকী থাকায় নিয়ে আসে।

পটুয়াখালী র‍্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, র‍্যাবের কাছে এমন চালানের সংবাদ থাকায় অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে গাঁজাসহ পিকআপটি রেখে পালিয়ে যায়। ইতোপূর্বে গত একমাসে দুমকিতে অভিযান পরিচালনা করে তিনটি বড় চালান জব্দ করেছে র‍্যাব।

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন জানান,পটুয়াখালী র‍্যাব - ৮ এর সদস্যরা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়েছে।এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৭   ৫৪ বার পঠিত  |