![]()
টাঙ্গাইল: ভূঞাপুরে২ দিনের টানা বৃষ্টি এবং অতিবর্ষণে সর্বত্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অতিষ্ঠ হয়ে ওঠেছে জনজীবন। ভূঞাপুর পোস্ট অফিস, ইবরাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কলেজ রোড়, টিএন্ডটি রোড, ঘাটান্দী নতুন পাড়াসহ সর্বত্র বুধবার ও বৃহস্পতিবারের অতিবৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ভূঞাপুর - যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কে ভূঞাপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন ময়লার ভাগারের দুর্গন্ধযুক্ত জলের কারণে ও টিএন্ডটি অফিস সংলগ্ন বাসাবাড়িতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, পৌরবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন স্কুল কলেজগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং সরকারি খালগুলো বেদখল ও ভরাটের ফলে এমনটি হয়েছে বলে জানান নাগরিকগণ। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, কাজগুলো পৌর প্রশাসনের। আমি সবে মাত্র দায়িত্ব পেয়েছি। তবে আমি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১১:৪৫ ৬ বার পঠিত | ● অতিষ্ঠ ● জনজীবন ● জলাবদ্ধতা ● ভূঞাপুর