![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় বিষধর সাপের কামড়ে নুসরাত আক্তার নামের তিন বছরের এক শিশু মারা গেছে। গত রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহত নুসরাত আক্তার ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, রোববার (১২ জুলাই) বিকেলে নিজ বাড়ির উঠানে খেলা করছিল নুসরাত। উঠানের একটি গর্তের মধ্যে হাত দেয়। গর্তে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকারে স্বজনরা দ্রুত এগিয়ে আসেন এবং সাপ কামড় দিয়েছে বিষয়টি বুঝতে পারেন। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৭:১৮:১৯ ২৮ বার পঠিত | ● কাঁঠালিয়া ● কামড় ● মৃত্যু ● শিশু ● সাপ