ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর উপজেলা জামায়াতের আমীর হেসাব উদ্দিনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর

সুজানগর উপজেলা জামায়াতের আমীর হেসাব উদ্দিনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬


-পাবানা: সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, অধ্যাপক কেএম হেসাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তিনি গতকাল রাতে সুজানগর পৌরসভার ভবানীপুরে তার নিজ বাসভবনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পাবনার অ্যাসোর্ট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার স্বার্থে আজ সোমবার সকালে তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান এবং সুস্থভাবে ফিরিয়ে দেন এজন্য তাঁর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে সোমবার সকালে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে অসুস্থ সুজানগর উপজেলা জামায়াতের আমীর কে.এম হেসাব উদ্দিনকে দেখতে যান- পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য এবং পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি কে এম হেসাব উদ্দীনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি এসএম সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা অধ্যাপক রেজাউল করিম,সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম, ভারপ্রাপ্ত সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, পেশাজীবি সংগঠনের নেতা এ.টিএম শামসুজ্জামান ডন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীরা তাকে দেখতে যান এবং তাঁর শারিরীক খোঁজখবর নেন। অসুস্থ জামায়াত নেতা হেসাব উদ্দিন এখন একটু একটু কথা বলতে পারছেন বলে সোমবার বিকেলে জানিয়েছেন তার সঙ্গে অবস্থান করা এ.টিএম শামসুজ্জামান ডন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:৫৭   ১৯ বার পঠিত  |