![]()
গাজীপুর: কালীগঞ্জে বিএসটিআই অনুমোদন পরিপন্থী ও নিরাপদ খাদ্য আইন অমান্য করে খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে আইশিন ফুডস কোম্পানিকে ৩ লাখ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় প্রতিষ্ঠিত ওই কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদ- প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আইশিন ফুডস কোম্পানিতে গাজীপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে তারা দেখতে পায় উৎপাদিত ব্রেডের মেয়াদকাল ২০ দিন থেকে ১ মাস পর্যন্ত রয়েছে। এতোদিন মেয়াদ থাকার বিষয়ে কোনো ধরনের ল্যাব রিপোর্ট কোম্পানির কর্তৃপক্ষ দেখাতে পারিনি।
অভিযানকালে প্রাপ্ত বিএসটিআই লাইসেন্স এর সাথে তাদের উৎপাদিত ব্রেডের উপকরণের কোনো মিল নেই। ব্রেডের ভেতরে একটি জ্যাম এর ফিলিংস দেয়া হয় যার কোনো উপকরণের সঠিক ব্যাখ্যা সংশ্লিষ্ট কেউ দিতে পারেননি। এছাড়াও জ্যাম ফিলিংসের কোনো বিএসটিআই অনুমোদন নেই। কারখানায় সকল উপকরণ এবং নির্দেশনা চাইনিজ ভাষায় লেখা যা নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর পরিপন্থী। অভিযানকালে আইশিন ফুডস কোম্পানির কোনো মেয়াদী ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি।
স্বাস্থ্য ক্ষতিকর উপকরণ দিয়ে খাদ্যপণ্য উৎপাদন করা, বিএসটিআই শর্তবলী না মেনে কোম্পানী পরিচালনা এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক) এবং ৩৮ ধারায় আইশিন ফুডস কোম্পানি লিমিটেডের ইন্টারপ্রিটেশনার মো: রিফাতকে ৩ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, আইশিন ফুডস কোম্পানি বিএসটিআই অনুমোদন পরিপন্থী ও নিরাপদ খাদ্য আইন অমান্য করে খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছে। নিরাপদ খাদ্য আইনে ওই কোম্পানীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৭:০৩ ২০ বার পঠিত | ● আইশিন ফুডস কোম্পানিক ● আর্থিক ● কালীগঞ্জ ● জরিমানা