ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও লিফলেট বিতরণ

শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও লিফলেট বিতরণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


শিক্ষার্থীদের মাঝে ফুটবল, গাছের চারা ও লিফলেট বিতরণ
পাবনা: চাটমোহরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে ফুটবল এবং পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল-এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোঃ তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, ‘একটি চারা গাছ যেমন পরিচর্যা করলে বড় হয়ে সমাজ ও পরিবেশের উপকারে আসে, তেমনি একটি শিশুকেও ভালোবাসা, সঠিক শিক্ষা ও নিয়মিত তত্ত্বাবধানের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। বর্তমান সময়ে সন্তানদের নিরাপদ ও মানবিকভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের পড়াশোনা, খেলাধুলা এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।’

বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘‘পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে সরকার ক্রীড়াবিদদের জন্য উচ্চশিক্ষা, বিশ^বিদ্যালয়ে ভর্তি, চাকরি ও পেশাগত জীবনে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। তাই শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।’’

বক্তব্য শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফুটবল ও গাছের চারা তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সফল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল ইসলাম, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং রংধনু যুব সংঘ ও স্পোর্টস একাডেমির সদস্য মোতালেব, ইমরান, আকাশ, রুহুল, এজাজুল, নিহাল, সাগর, চঞ্চল, শফিকুলসহ অনেকে সার্বিক সহযোগিতা করেন।
আয়োজকদের মতে, ভবিষ্যতেও সমাজ গঠনমূলক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৭:৩৩   ১২ বার পঠিত  |