ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফের জেল হাজতে

কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফের জেল হাজতে


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


 কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি ফের জেল হাজতে
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য সামসুল আলম (৫৫) ফের জেল হাজতে। আজ মঙ্গলবার (২১ জুলাই) রেখা আক্তার নামের এক নারীর দায়ের করা নারী নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন বিএনপি সভাপতি। শুনানী শেষে তা নামজ্ঞুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইউপি সদস্য সৈয়দ আঃ কাইয়ুম।
জানাগেছে, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামের দুলাল খলিফার স্ত্রী রেখা আক্তারের সাথে গাছ কাটা নিয়ে বিরোধ হয় ইউপি সামসুল আলমের। এর জেরে এ বছরের ২ ফের্রুয়ারী সকাল সারে ১০টার সময় মামলার আসামী সামসুল আলমসহ অন্যান্য আসামীরা মামলার বাদী রেখা আক্তারকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানী ঘটায়।

এ ঘটনায় আহত রেখা আক্তার বাদী হয়ে ২০ ফের্রুয়ারী থানায় একটি মামলা করেন। মামলা তদন্ত শেষে এ বছরের ৩১ মে পুলিশ আদালতে চার্জসিট দাখিল করেন। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে চালান করেছিল। জামিনে বের হয়ে মামলার বাদীকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয় সামসুল আলম। এ ঘটনায় মামলার বাদী রেখা আক্তার বাদী হয়ে এ মাসের ত তারিখ থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং-১৩৮।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:০৩   ৮ বার পঠিত  |