ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বরিশাল: আগৈলঝাড়া উপজেলা শাখার কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের  শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুটি কন্যা সন্তানের জননী শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন।

তার স্বামী সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী।

আরও পড়ুন রাষ্ট্রপতি ইস্যুতে সংবিধানের বাইরে কিছু করবে না বিএনপি: নিলোফার চৌধুরী মনি

শিলা ইসলামের বাবা আব্দুস সালাম হাওলাদার জানান, কারণে-অকারণে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়েকে মারধর করত।

শুক্রবার বিকেল ৩টার দিকে সেরাল গ্রামের ভাড়া বাসায় মারুফ শিলাকে নির্যাতন করে।

তিনি আরও বলেন, নির্যাতন সইতে না পেরে ভাড়া বাসার দরজা বন্ধ করে শিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে প্রতিবেশীরা দরজা ভেঙে শিলাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৬:৪৭   ৭ বার পঠিত  |