ঢাকা    রবিবার, ২৬ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় ভাড়া বাসা থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডিমলায় ভাড়া বাসা থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


ডিমলায় ভাড়া বাসা থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারী: ডিমলায় ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি চৌকস দল। শনিবার (২৫ জুলাই) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন এর নেতৃত্বে ডিমলা থানার পুলিশের সহযোগিতায় সদর ইউনিয়নের বাবুরহাট হোলারজুম্মা সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার সবুজ রহমান (৩০) ও তার স্ত্রী জিবন্নাহার বিথী (২৫) ও এবং একই উপজেলার মেলাপাঙ্গা গ্রামের মৃত: ময়নুল ইসলামের পুত্র সহিদুল ইসলাম (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন পূর্বে জিবন্নাহার বিধি ও সবুজ দম্পতি ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট হোলারজুম্মা সংলগ্ন বিউটি বেগমের বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মাদক কারকারির খবর পেয়ে পুলিশ ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, যাহার মামলা নং- ৩০, তাং- ২৫ জুলাই-২৬।

পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৬   ৬ বার পঠিত  |