![]()
টাঙ্গাইল: ভূঞাপুরে মাদক সেবনের দায়ে রবিবার (২৬ জুলাই) ২ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভূঞাপুর উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে উপজেলার সিরাজকান্দী গ্রামের মহির উদ্দিনের ছেলে রোমান ও কষ্টাপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে অন্তরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, এ সময়ে ভূঞাপুর থানার এসআই রুবেল সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। তিনি ভ্রাম্যমাণ আদালতে মামলার প্রসিকিউশন দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪০:৩০ ২৫ বার পঠিত | ● জরিমানা ● জেল ● ভূঞাপুর ● মাদক ● সেবী