ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে একটি গাছের মগডাল থেকে নাঈম আহম্মেদ (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাঈম ওই গ্রামের আব্দুল আলীর ছেলে। সে এক সন্তানের জনক।
পরিবারের লোকজন জানায়, ঘটনার দিন তার স্ত্রী দেড় মামের সন্তানকে সঙ্গে নিয়ে তার পিত্রালয়ে অবস্থান করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাঈমের প্রতিবেশিরা বাড়ির পাশের একটি চালতা গাছের মগডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তারা বিষয়টি থানা পুলিশে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিশনন্দী মধ্যপাড়া গ্রামের একটি গাছের মগডাল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এস/ এস

বাংলাদেশ সময়: ১৫:৩৪:১১   ৮ বার পঠিত  |