![]()
পাবনা: চাটমোহরে সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চাটমোহর স্পোর্টস একাডেমী এবং রংধনু যুব সংঘের উদ্যোগে দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্য ও উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা কাকলী, রংধনু যুব সংঘের সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য খন্দকার আব্দুল বারী, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, আব্দুল কুদ্দুস সাহাবুল, তামিল শেখ, রুহুল কবির, আশরাফুল, হাবিব, আকাশ, নিহাল, রুবেল প্রমূখ।
একই সাথে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠণের লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
তাইজুল ইসলাম জানান, শিশুদের বৃক্ষ প্রেমী হিসেবে গড়ে তুলতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বিভিন্ন গাছের সাথে পরিচিতি বাড়ানোর জন্যই কাঠবাদাম, আমলকি, হরিতকি, বহেরা কাঁঠাল, জামসহ বিভিন্ন প্রজাতির ফলদ বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:৪৩:০০ ৫ বার পঠিত | ● গাছের. চারা ● চাটমোহর ● বিতরণ