ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » মা হয়েছে পাগলী, বাবা হয়নি কেউ

মা হয়েছে পাগলী, বাবা হয়নি কেউ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


 মা হয়েছে পাগলী, বাবা হয়নি কেউ
ফরিদপুর: নগরকান্দায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজারএলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী ফূলসূতি বাজার এলাকায় থাকতেন। সোমবার বিকেলে প্রসব বেদনায় আক্রান্ত কন্যাসন্তান জন্ম দেন তিনি। পরে স্থানীয়রা মা ও নবজাতককে দ্রুত উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছে জানিয়েছেন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মুহম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ। তারা মা ও নবজাতকের খোঁজখবর নেন।

এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন ওই নবজাতককে কোলে নিয়ে বলেন, ঘটনাটি প্রথমে আমি এক গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারি।
আমি তাকে বলেছিলাম, মা ও শিশুটিকে দ্রূত হাসপাতালে নিয়ে আসার জন্য। এখন অনেক খুশি লাগছে। কারণ আমরা একটা নতুন প্রাণ পেয়েছি।

তিনি আরো বলেন, মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:১১:৫৬   ৮ বার পঠিত  |