![]()
পাবনা: চলে গেলেন সুজানগর পৌর শহরের সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব জালাল উদ্দিন( জালাল কেরানী)। সবাইকে কাঁদিয়ে অন্তিম শয়ানে চির বিদায় নিয়েছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে শামীম মাহমুদ, শাহিন মাহমুদ পলাশ ও জামিল মাহমুদ পায়েল, এক মেয়ে, মেয়ে জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সুজানগর উপজেলা মডেল মসজিদে দুপুর ২টায় প্রথম জানাজা নামাজ এবং পরবর্তীতে দুপুর সাড়ে তিনটায় চরতারাপুর ইউনিয়নের খাপরাডাঙ্গিতে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
সুজানগর মডেল মসজিদে অনুষ্ঠিত জানাজা নামাজে ইমামতি করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৮:৩৮ ১১ বার পঠিত | ● চিরনিদ্রায় ● শায়িত ● সুজানগর