![]()
পাবনা: চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা করে অর্থদ- প্রদান করা হয়েছে।
দ-প্রাপ্তরা হলেন, চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে সুজন আলী (৩৪), সাহাপুর গ্রামের মোঃ নবাব প্রামানিকের ছেলে সুলতান মাহমুদ (৩২) এবং কাটেঙ্গা মধ্যপাড়া গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ ইসরাফিল (৩৭)।
চাটমোহর থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রম্যামান আদালতে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।
চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩৩:১৭ ৭ বার পঠিত | ● চাটমোহর ● জরিমানা ● জেল ● মাদক